DPSS সম্পর্কে

DPSS সম্পর্কে

ঢাকা পল্লী সেবা সংস্থা

ঢাকা পল্লী সেবা সংস্থা (DPSS) ১ জুন ২০০৯ সালে একদল সমমনা সমাজকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা, যা বিশেষভাবে দরিদ্র নারী ও শিশুদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে।

ভিশন

শিক্ষিত, উৎপাদনশীল ও দক্ষ জনশক্তি—বিশেষত দরিদ্র নারী—যারা ক্ষমতায়িত, ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সমাজে অংশগ্রহণ করতে সক্ষম।

মিশন

মানবাধিকার, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্র নারী ও শিশুদের উন্নয়ন ও ক্ষমতায়ন।

মূল্যবোধ

সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার, প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি, বৈষম্যহীনতা, অঙ্গীকার, সততা ও ন্যায়বিচার।